আবহাওয়া
ছবি: সংগৃহীত

ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা বাড়তে পারে সামান্য।

নিজেস্ব প্রতিবেদক:

আজ শনিবার রাজধানী ঢাকায় অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকতে পারে এবং কয়েকটি এলাকায় হালকা বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

শনিবার সকালে রাজধানী ও আশপাশের এলাকার জন্য ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিম  বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হতে পারে।

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।

গতকাল রাজধানীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টিপাতের কারণে আর্দ্রতা বেশি থাকায় কিছুটা অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে। তবে বৃষ্টির ফলে  দিনের দ্বিতীয় ভাগে আবহাওয়ায় কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন