আবহাওয়া
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রামসহ ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা।

নিজস্ব প্রতিবেদকঃ

আজ রোববার (১৩ জুলাই) দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

সকালে (ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত) দেওয়া পূর্বাভাসে জানানো হয়, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে  ৬০ কিলোমিটার বেগে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় অস্থায়ীভাবে বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এ অবস্থায় সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, সন্ধ্যা ৬টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে জানানো হয়েছে, দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, আর রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সন্ধ্যার পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসেও একই ধরনের বৃষ্টিপাত ও দমকা হাওয়ার আভাস রয়েছে দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায়। তবে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত  থাকতে পারে বলে জানানো হয়েছে।

মতামত দিন