বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে তিন দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস।
প্রথম ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রোববার (১৩ জুলাই) সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে। এ সময় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টায় (১৩ জুলাই সকাল ৯টা থেকে ১৪ জুলাই সকাল ৯টা) আটটি বিভাগেই বৃষ্টি অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট—সব বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
১৪ জুলাই সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেটের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রামের অনেক স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে দেশজুড়ে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রাও আরও কিছুটা কমবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা টাঙ্গাইল ও বান্দরবানে ২৪ দশমিক ৮ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে হাতিয়ায়, ১৩ মিলিমিটার।

মতামত দিন