টানা বৃষ্টির আজ তৃতীয় দিন, আর কত দিন থাকতে পারে এমন আবহাওয়া ?
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্রের আবহাওয়া মডেলের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মৌসুমি লঘুচাপটি আগামী ৪৮ ঘণ্টা ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও ঝাড়খণ্ড অঞ্চলে স্থায়ী থাকতে পারে। এর প্রভাবে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, উত্তর বঙ্গোপসাগর বর্তমানে অস্বাভাবিক রূপে উত্তাল। সেখানে সৃষ্ট গভীর সঞ্চারণশীল মেঘ থেকে জলীয় বাষ্পবাহী ঘন মেঘ বাংলাদেশের ভূভাগে ঢুকছে। এই প্রবল মেঘমালার প্রবাহ বরিশাল, খুলনা ও চট্টগ্রামের উপকূল ঘেঁষে মিয়ানমারের আরাকান পাহাড় ও ভারতের ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত হচ্ছে।
এদিকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ সময় সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। অতিভারী বৃষ্টির ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করেছে আবহাওয়া অফিস।

মতামত দিন