আবহাওয়া
ছবি: সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টায় তীব্র বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা।

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত পূর্বাভাস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কয়েকটি স্থানে অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া কোথাও কোথাও ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

আগামীকাল শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও একই ধরনের আবহাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়, দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলের অধিকাংশ এলাকায় বৃষ্টি অব্যাহত থাকবে, সেই সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলেও মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়, দেশের সর্বত্র দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টির প্রবণতা বাড়ছে।

মতামত দিন