বিকেল থেকে রাত পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের এই আবহাওয়াবিদ তার ফেসবুক আইডি থেকে এক পূর্বাভাসে জানিয়েছেন, খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু অঞ্চলে দুপুর ২টা থেকে বিকেল ৬টার মধ্যে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে।
এছাড়া রাত ১০টার পর থেকে ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের কয়েকটি জেলায় বৃষ্টি নামার সম্ভাবনা আরও বেশি থাকবে।
বিভাগের ভিত্তিতে সম্ভাব্য বৃষ্টিপ্রবণ জেলা ও সময়সূচি:
🔶 খুলনা বিভাগ
খুলনা, যশোর, সাতক্ষীরা, নড়াইল — দুপুর ২টা থেকে বিকেল ৬টার মধ্যে।
🔶 ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহ, নেত্রকোণা — দুপুর ২টা থেকে বিকেল ৬টা।
শেরপুর, জামালপুর — রাত ১০টার পর থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত।
🔶 সিলেট বিভাগ
মৌলভীবাজার, হবিগঞ্জ — দুপুর ২টা থেকে বিকেল ৬টা।
সুনামগঞ্জ, সিলেট — রাত ১০টার পর থেকে সকাল ৬টা।
🔶 ঢাকা বিভাগ
কিশোরগঞ্জ, গাজীপুর — দুপুর ২টা থেকে বিকেল ৬টা।
🔶 বরিশাল বিভাগ
বরিশাল, ঝালকাঠি — দুপুর ২টা থেকে বিকেল ৬টা।
🔶 রংপুর বিভাগ
দিনাজপুর, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা — রাত ১০টার পর থেকে বুধবার সকাল ৬টার মধ্যে।
🔶 রাজশাহী বিভাগ
বগুড়া, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ — রাত ৮টার পর থেকে সকাল ৬টা পর্যন্ত।
🔶 চট্টগ্রাম বিভাগ
ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, বান্দরবন — দুপুর ২টা থেকে রাত ৮টার মধ্যে বৃষ্টির সামান্য সম্ভাবনা।
মোস্তফা কামাল পলাশ তার পোস্টে জানান, আঞ্চলিক মেঘ ও বায়ুপ্রবাহের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাসে তিনি আরও বলেন, কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিও হতে পারে, তবে বড় ধরনের ঝড়ের আশঙ্কা নেই।

মতামত দিন