আবহাওয়া
ছবি: সংগৃহীত

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত।

নিজস্ব প্রতিবেদক:

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তার আশপাশে সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ। এর ফলে বাতাসের চাপের  তারতম্য বেড়েছে ওই এলাকায়।
পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে ৩  নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে।

বুধবার (২৫ জুন) আবহাওয়াবিদ শাহনাজ সুলতানার সই করা এক বার্তায় এই সতর্কতা জারি করে আবহাওয়া অধিদপ্তর।

সতর্কবার্তায় বলা হয়, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

মতামত দিন