রাজধানীতে হালকা বৃষ্টির আভাস,তাপমাত্রা কমতে পারে।
সকালের ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যেতে পারে। ভোর ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ। সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, আগামী পাঁচ দিনের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে—রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার এই পরিবর্তনজনিত পরিস্থিতি দেশের বিভিন্ন অঞ্চলে স্বস্তি আনলেও কোথাও কোথাও জলাবদ্ধতার ঝুঁকিও বাড়াতে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন