দেশের বিভিন্ন জেলায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা:আবহাওয়া বিশ্লেষক।
চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, কক্সবাজার ও চট্টগ্রামে সকাল ৮টা থেকে দুপুর ২টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। বরিশাল বিভাগের সব জেলাতেও একই সময়ে বৃষ্টি হতে পারে।
রাজশাহী অঞ্চলের মধ্যে পাবনা, নাটোর, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জে সকাল ৮টা থেকে ১২টার মধ্যে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারীতে সকাল ৮টা থেকে দুপুর ১টার মধ্যে বৃষ্টি হতে পারে, আর লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলাগুলোর ক্ষেত্রে এই সময়সীমা সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত বিস্তৃত।
ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনায় সকাল ৮টা থেকে দুপুর ১টার মধ্যে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। অন্যদিকে ময়মনসিংহ ও জামালপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলা ১১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত।
সিলেট ও সুনামগঞ্জে সকাল ৮টা থেকে দুপুর ২টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকলেও মৌলভীবাজার ও হবিগঞ্জে বৃষ্টি কিছুটা দেরিতে—দুপুর ১২টা থেকে রাত ৮টার মধ্যে হতে পারে।
পলাশ তার পোস্টে জানান, এই বৃষ্টি মূলত মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে হচ্ছে এবং আগামী কয়েকদিন ধরে এমন বিক্ষিপ্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
মতামত দিন