আগামী ৫ দিন সব বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস।
আবহাওয়া অফিস বলছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আগামী দিনের পূর্বাভাস:
-
রোববার (২২ জুন): রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটে অধিকাংশ জায়গায় এবং বাকি বিভাগগুলোতে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
-
সোমবার (২৩ জুন): একই ধরনের আবহাওয়া বজায় থাকবে।সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
-
মঙ্গলবার (২৪ জুন): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটে অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। উত্তরাঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা।
-
বুধবার (২৫ জুন): আট বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে, সঙ্গে বজ্রসহ দমকা হাওয়ার পূর্বাভাস। দিন ও রাতের তাপমাত্রা স্থির থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,এই সময়ে দেশের বিভিন্ন এলাকায় নদনদীর পানি বৃদ্ধি ও পাহাড়ি ঢলে কিছু অঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।সাধারণ মানুষকে আবহাওয়ার হালনাগাদ তথ্য ও সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত দিন