আবহাওয়া
ছবি: সংগৃহীত

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস।

নিজস্ব প্রতিবেদক:

দেশের অন্তত সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
ফলে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (২১ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকাগুলোর নদীবন্দরগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নৌযান চলাচলেও প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন