৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত।
বুধবার (১১ জুন) রাতে আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।পূর্বাভাসে স্বাক্ষর করেন আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।
পূর্বাভাস অনুযায়ী, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।সেই সঙ্গে হতে পারে অস্থায়ীভাবে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি।
এ কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোর নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে, এই অবস্থায় নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদেরও ঘর থেকে বের হওয়ার আগে আবহাওয়া পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ
মতামত দিন