আবহাওয়া
ছবি: সংগৃহীত

আগামী দিনগুলোর আবহাওয়া কেমন থাকবে জানাল আবহাওয়া অফিস।

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী, রংপুর, খুলনা বিভাগসহ ফেনী ও ময়মনসিংহ জেলায় বয়ে চলেছে মৃদু তাপপ্রবাহ, যা আগামী ২৪ ঘণ্টাও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার পূর্বাভাসও দিয়েছে সংস্থাটি, ফলে গরমের অনুভূতি আরও তীব্র হতে পারে।

সোমবার (৯ জুন) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

সামনের দিনগুলো কেমন থাকবে?

  • মঙ্গলবার (১০ জুন): রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তাপমাত্রা কিছুটা বাড়বে, রাতের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।

  • বুধবার (১১ জুন): চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে। দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

  • বৃহস্পতিবার (১২ জুন): দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি বাড়বে।অনেক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

  • শুক্রবার (১৩ জুন): চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং অন্যান্য বিভাগে বিস্তৃতভাবে বৃষ্টি হতে পারে।  একই সঙ্গে সারা দেশে তাপমাত্রা সামান্য কমে আসতে পারে।

মতামত দিন