রাত ৮টার মধ্যে ৯ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা।
বলা হয়েছে, নোয়াখালী, ফেনী, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, টাঙ্গাইল, সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ—এই নয়টি জেলার কিছু এলাকায় রাত ৮টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে আবহাওয়ার আরেক পূর্বাভাসে জানানো হয়েছে, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর তুলনামূলকভাবে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এর অবস্থান দুর্বল থেকে মাঝারি মাত্রায় রয়ে গেছে।
এই প্রেক্ষাপটে, শনিবার (৭ জুন) সকাল ৯টার মধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়।
তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
মতামত দিন