ঈদুল আজহার দিনে ঝড়-বৃষ্টির পূর্বাভাস।
বৃহস্পতিবার (৫ জুন) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিনসহ পরবর্তী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী—
-
বৃহস্পতিবার (৫ জুন) রাজশাহী, রংপুর, খুলনা ও সিলেটের কিছু এলাকায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রামের কিছু অংশে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।
-
শুক্রবার (৬ জুন) একইভাবে দেশের আটটি বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
-
শনিবার থেকে সোমবার (৭-৯ জুন) চট্টগ্রাম ও সিলেট বিভাগে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস থাকলেও দেশের অন্যত্র আবহাওয়া তুলনামূলকভাবে শুষ্ক থাকতে পারে।
এছাড়া, আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়বে এবং তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।
আবহাওয়ার এই পূর্বাভাস ঈদের জামাত, কোরবানির প্রস্তুতি ও পশুর হাটে সাধারণ মানুষের চলাচলে কিছুটা বাধা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন