আবহাওয়া
ছবি: সংগৃহীত

দেশের পাঁচ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কতা।

নিজস্ব প্রতিবেদক:
আকাশে জমতে শুরু করেছে মেঘের ঘনঘটা, আবহাওয়ায় দেখা দিয়েছে অস্থিরতা।দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় বয়ে যেতে পারে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি।
এ পরিস্থিতিতে পাঁচটি অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (৩১ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় জানানো হয়, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পাশাপাশি এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। এজন্য উল্লিখিত অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, আকাশে জমে থাকা কালো মেঘ ও দমকা হাওয়ার পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে সম্ভাব্য বজ্রঝড়ের। ফলে জনসাধারণকে সতর্ক থেকে প্রয়োজন ছাড়া নদীপথে যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত দিন