আবহাওয়া
ছবি: সংগৃহীত

ঢাকার আকাশে রোদের দেখা, তবু হালকা বৃষ্টির আশঙ্কা রয়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক:
টানা দুদিনের টানা বৃষ্টি আর মেঘলা আবহাওয়ার পর আজ শনিবার (৩১ মে) সকালে ঢাকাবাসী ফিরে পেয়েছে রোদের দেখা। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীর আকাশে এখনও রয়ে গেছে হালকা বৃষ্টির সম্ভাবনা।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা আকাশ থাকতে পারে।দিনের যেকোনো সময় হালকা বৃষ্টি হতে পারে।দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে দিনের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে।

সকালে ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ ঢাকায় সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে। আগামীকাল রবিবার সূর্য উঠবে ভোর ৫টা ১১ মিনিটে।

মতামত দিন