আবহাওয়া
ছবি: সংগৃহীত

ঢাকায় আজ শুষ্ক আবহাওয়া, গরমের অনুভূতি বাড়তে পারে।

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা, ২৬ মে ২০২৫:

রাজধানীর আকাশ আজ কিছুটা মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে রাজধানীবাসীকে গরম ও আদ্রতায় কাটাতে হতে পারে দিনের বাকি সময়।

আবহাওয়া অফিস জানায়, ঢাকায় আজ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। বৃষ্টিহীন এই গরমে অস্বস্তি কিছুটা বাড়তে পারে। দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে হালকা বাতাস বইতে পারে, যা গরমের তীব্রতা কমাতে তেমন ভূমিকা রাখবে না।

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। গতকাল রবিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সামান্য বৃষ্টিপাত হলেও আজকের দিনের জন্য বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। ফলে গরমে অস্বস্তি অব্যাহত থাকতে পারে।

মতামত দিন