রাতেই বড় নদীগুলোতে কালবৈশাখীর শঙ্কা, নৌ চলাচলে সতর্কতা।
পদ্মা, মেঘনা,যমুনা—দেশের প্রধান নদ-নদীর ওপর দিয়ে আজ (২১ মে) রাতেই শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
বেসরকারি আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট ‘আবহাওয়া ডটকম’-এর প্রধান এই আবহাওয়াবিদ বুধবার ফেসবুক পোস্টে জানান, “বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দৃষ্টি আকর্ষণ করছি—আজ রাত ৯টার পর থেকে আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ৮টার মধ্যে দক্ষিণাঞ্চলের নদীগুলোতে নৌযান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে।
তিনি আরও বলেন, “এই সময়ের মধ্যে যমুনা, পদ্মা, মেঘনা,যমুনাসহ দেশের সব বড় নদীর ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে।”
তাই সর্বোচ্চ সতর্কতার অংশ হিসেবে তিনি পরামর্শ দিয়েছেন, “সবচেয়ে নিরাপদ হবে, যদি আজ রাতের জন্য দেশের দক্ষিণাঞ্চলের নদনদীতে নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়।”

মতামত দিন