দেশজুড়ে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের আভাস, মৌসুমিবায়ু এগোচ্ছে উপকূলের দিকে।
রংপুর ও ময়মনসিংহ বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রপাত ও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বুধবার (২১ মে) সকাল ৯টা থেকে শুরু হওয়া পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। এর প্রভাবে রংপুর ও ময়মনসিংহে অনেক জায়গায় এবং ঢাকা ও সিলেটে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গাতেও একই ধরনের আবহাওয়া হতে পারে।
রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
পরবর্তী ২৪ ঘণ্টার (২২ মে সকাল ৯টা পর্যন্ত) পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।
আবহাওয়ার বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমিবায়ু চট্টগ্রাম উপকূল অতিক্রম করে দেশের ভেতরে অগ্রসর হতে পারে।
মতামত দিন