তিন বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
দেশের তিন বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী পাঁচদিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (২০ মে) সকালে আবহাওয়া অফিস থেকে প্রকাশিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে।
এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায়ও বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।
পরবর্তী ৪ দিনের পূর্বাভাস:
-
২১ মে: রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগে দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
-
২২ মে: রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
-
২৩ মে: রংপুর ও চট্টগ্রামে কিছু জায়গায় এবং বাকি বিভাগগুলোতে দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
-
২৪ মে: চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রংপুর ও রাজশাহীতে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, সারাদেশে রাতের তাপমাত্রাও বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের আবহাওয়া আপাতত স্থিতিশীল রয়েছে, তবে নির্দিষ্ট কিছু অঞ্চলে ভারী বর্ষণ জনজীবনে প্রভাব ফেলতে পারে। তাই পরিস্থিতি অনুযায়ী প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

মতামত দিন