সিন্ধু পানি চুক্তি স্থগিতের ভারতীয় সিদ্ধান্ত 'অবৈধ ও ভিত্তিহীন' বলে নাকচ পাকিস্তানের।
ভারতের পক্ষ থেকে সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করার সিদ্ধান্তকে 'অবৈধ ও ভিত্তিহীন' আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। মঙ্গলবার (১৪ মে) পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে ভারতকে একটি চিঠি পাঠিয়েছে বলে দেশটির সরকারি সূত্র নিশ্চিত করেছে।
চিঠিটি পাকিস্তানের পানি সম্পদ মন্ত্রণালয়ের ফেডারেল সেক্রেটারি সৈয়দ আলি মুর্তজা ভারতের পানিসম্পদ সচিবকে পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তিতে এমন কোনো ধারা নেই যা একতরফাভাবে চুক্তি স্থগিতের সুযোগ দেয়।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ভারতের পক্ষ থেকে যে ভাষায় চুক্তি স্থগিতের নোটিশ পাঠানো হয়েছে, তা চুক্তির কোথাও অনুমোদিত নয়। পাকিস্তান জানায়, তারা এখনো চুক্তিকে তার মূল রূপেই সম্মান করে চলেছে এবং চুক্তি অনুযায়ী তাদের দায়িত্ব পালন করছে।
সরকারি সূত্রের বরাতে আরও জানানো হয়েছে, বিশ্বব্যাংকও ভারতের আইনি ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আলোচনায় বসতে প্রস্তুত, তবে তা হতে হবে শুধুমাত্র চুক্তির কাঠামোর মধ্যেই—যা ভারতের পক্ষ থেকেই একসময় প্রস্তাবিত হয়েছিল।

মতামত দিন