আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মুজতবা খামেনিকে লক্ষ্য করে হামলা হলে তার বিরোধিতা করবে চীন।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার পর তাঁর ছেলে মুজতবা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়া নিয়ে চীন মন্তব্য করেছে। বেইজিং জানিয়েছে, এটি ইরানের অভ্যন্তরীণ বিষয় এবং যে কোনো হামলার চেষ্টা অগ্রহণযোগ্য।

তাকে লক্ষ্য করে যেকোনো হামলা প্রচেষ্টার বিরোধিতা করে বলে জানিয়েছে চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন সোমবার সাংবাদিকদের বলেন, মুজতবা খামেনির নিয়োগ ইরানের সংবিধান অনুযায়ী সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “অন্য কোনো দেশের অজুহাত দেখিয়ে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা ঠিক নয়। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভূ-অখণ্ডতা সম্মান করা উচিত।”

এদিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সাম্প্রতিক দিনগুলোতে ইরানের ওপর হামলা অব্যাহত রেখেছে। জবাবে ইরানও উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিসমূহ এবং ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

সূত্র: আরব নিউজ

মতামত দিন