আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

উত্তর সাইপ্রাসে এফ-১৬ যুদ্ধবিমান ও প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে তুরস্ক।

নিজেস্ব প্রতিবেদক:

সাম্প্রতিক আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে উত্তর সাইপ্রাসে ছয়টি এফ-১৬ যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে তুরস্ক। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিবেচনায় এই সামরিক মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তর সাইপ্রাসে তুরস্কের এই পদক্ষেপকে অঞ্চলটির নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে দেখছে দেশটির কর্তৃপক্ষ।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ছয়টি এফ-১৬ যুদ্ধবিমান এবং প্রয়োজনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতোমধ্যে সেখানে পাঠানো হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভবিষ্যতে প্রয়োজন হলে আরও সামরিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

উত্তর সাইপ্রাস দীর্ঘদিন ধরে তুরস্কের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এবং সেখানে তুরস্কের সামরিক উপস্থিতি রয়েছে। সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতিকে কেন্দ্র করে নতুন করে এই যুদ্ধবিমান মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

সূত্র: রয়টার্স

মতামত দিন