ইরানের নাজাফাবাদে ‘ডাবল-ট্যাপ’ হামলায় নিহত ২০,আহত ৫০ জনের বেশি।
নিজেস্ব প্রতিবেদক:
ইরানের নাজাফাবাদে সম্প্রতি সংঘটিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২০ জনের প্রাণহানি ঘটেছে এবং আরও ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। হামলার তথ্য ফার্স নিউজ এজেন্সি নিশ্চিত করেছে।
প্রথম আঘাতের পর আহতদের উদ্ধারে স্থানীয়রা এবং উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে জড়ো হলে, কয়েক মিনিটের ব্যবধানে একই স্থানে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, দ্বিতীয় হামলা মূলত প্রথম আঘাতের পরে আহত ও সহায়তায় আসা মানুষদের লক্ষ্য করে চালানো হয়েছিল। এই কারণে হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
মতামত দিন