আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানকে কেন্দ্র করে শুরু হওয়া যুদ্ধ কখনোই হওয়া উচিত ছিল না: চীনের পররাষ্ট্রমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মন্তব্য করেছেন, মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে শুরু হওয়া সাম্প্রতিক যুদ্ধ কখনোই হওয়া উচিত ছিল না। রোববার চীনের বার্ষিক রাজনৈতিক সম্মেলনের ফাঁকে তিনি বলেন, ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা যদি করা হয়, তা সাধারণ জনগণের সমর্থন পাবেনা।

ওয়াং ই সকল দেশকে আহ্বান জানান, ইরান ও উপসাগরীয় অঞ্চলের দেশের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা সম্মান করতে হবে। তিনি আরও বলেন, “মধ্যপ্রাচ্যের সমস্যার সমাধান মূলত সেই অঞ্চলের দেশগুলোকে করতে হবে। বাইরের কোনো শক্তি সেখানে রাজনৈতিক পরিবর্তন চাপিয়ে দিলে বা অস্থিরতা সৃষ্টি করলে তা সঠিক পথ হবে না।”

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক প্রসঙ্গে তিনি জানান, পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে চীন প্রতিশ্রুতিবদ্ধ।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়। এর পর ইরান বিভিন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে প্রতিরক্ষা হিসেবে ইসরাইল এবং ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালায়।

সূত্র: শাফাক নিউজ

মতামত দিন