আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

খামেনির উত্তরসূরিদেরও হত্যার হুমকি ইসরায়েলের।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানের শীর্ষ নেতৃত্বকে ঘিরে উত্তেজনা বাড়ার মধ্যে ইসরায়েল নতুনভাবে সতর্কতা জারি করেছে। দেশটি শুধুমাত্র বর্তমান নেতা নয়, ভবিষ্যতে সম্ভাব্য উত্তরসূরিদেরকেও লক্ষ্যবস্তু বানানোর হুমকি দিয়েছে।
ফার্সি ভাষায় এক পোস্টে এই বার্তা প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের শীর্ষ পর্যায়ের নেতাদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েল। তারা কোথায় বৈঠক করতে পারে বা কোথায় জড়ো হতে পারে—এসব বিষয়েও তথ্য থাকার দাবি করা হয়েছে। একই সঙ্গে বলা হয়, ভবিষ্যতে খামেনির স্থলাভিষিক্ত যেই হোক না কেন, তাকেও টার্গেট করা হতে পারে।

এদিকে ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশে থাকতে প্রস্তুত ইতালি। ইতালির একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সেখানে ট্রাম্প ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি-র নেতৃত্বের প্রশংসা করে বলেন, আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে ইতালি যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে সক্রিয় ভূমিকা রাখছে।

এর আগে মেলোনি জানান, ইরানের সম্ভাব্য হুমকির মুখে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর নিরাপত্তা জোরদার করতে ইতালি আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানোর পরিকল্পনা করছে। একই সঙ্গে ইউরোপীয় যৌথ নিরাপত্তা উদ্যোগের অংশ হিসেবে একটি ইতালীয় যুদ্ধজাহাজ সাইপ্রাস অভিমুখে পাঠানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

মতামত দিন