আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহায়তা দিতে প্রস্তুত ইতালি: ডোনাল্ড ট্রাম্প।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহায়তা দিতে ইতালি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতালির একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বের প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, মেলোনি একজন শক্তিশালী ও দক্ষ নেতা এবং তার নেতৃত্বে ইতালি যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।

এর আগে মেলোনি জানান, ইরানের সম্ভাব্য হামলার ঝুঁকি বিবেচনায় উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা জোরদারে ইতালি আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানোর পরিকল্পনা করছে।

এদিকে ইতালির নৌবাহিনী জানিয়েছে, ইউরোপীয় যৌথ নিরাপত্তা মিশনের অংশ হিসেবে একটি ইতালীয় যুদ্ধজাহাজ সাইপ্রাসে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে, যাতে অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা আরও জোরদার করা যায়।

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। ফলে বিভিন্ন দেশ নিজেদের কৌশলগত অবস্থান শক্ত করতে কূটনৈতিক ও সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে।

মতামত দিন