আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

আংশিকভাবে চালু হলো দুবাই বিমানবন্দর।

নিজেস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর আবারও সীমিত আকারে কার্যক্রম শুরু করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দর।

শনিবার (৭ মার্চ) এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দুবাই ইন্টারন্যাশনাল এবং দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল—এই দুই বিমানবন্দর থেকেই ধীরে ধীরে কিছু আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হয়েছে।

এর আগে ইরানকে ঘিরে আকাশপথে সম্ভাব্য হামলা ও পাল্টা প্রতিরক্ষামূলক ব্যবস্থার কারণে নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় সীমিত পরিসরে আবার ফ্লাইট পরিচালনা শুরু করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের জন্য বিশেষ সতর্কবার্তাও দিয়েছে। তারা জানিয়েছে, সংশ্লিষ্ট এয়ারলাইনস থেকে নিশ্চিত তথ্য না পাওয়া পর্যন্ত কেউ যেন বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা না হন।

কারণ বর্তমান পরিস্থিতিতে ফ্লাইটের সময়সূচি ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। তাই যাত্রীদের আগে এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের অবস্থা নিশ্চিত করার পরই বিমানবন্দরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ইরান থেকে সম্ভাব্য হামলার সময় আকাশসীমায় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ায় সাময়িকভাবে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধাপে ধাপে স্বাভাবিক কার্যক্রমে ফেরার চেষ্টা চলছে।

মতামত দিন