হরমুজ প্রণালীর কাছে ইউরোপের ট্যাংকারে ইরানের হামলা।
নিজেস্ব প্রতিবেদক:
ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) উপসাগরে চলাচলরত ‘প্রিমা’ নামের তেলবাহী জাহাজটিকে ড্রোন দিয়ে আক্রমণ করেছে। জাহাজটি মাল্টার পতাকা বহন করছিল।
স্থানীয় সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, নৌবাহিনী হরমুজ প্রণালীকে অনিরাপদ হিসেবে ঘোষণা করলেও ট্যাংকারটি চলাচল চালিয়ে গেছে। বারবার সতর্কতা উপেক্ষিত হওয়ায় হামলার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে আরব লিগের কর্মকর্তারা জানিয়েছেন, রোববার (৮ মার্চ) একটি জরুরি বৈঠক বসবে। বৈঠকে ইরানের সাম্প্রতিক নৌ হামলার প্রভাব এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
মতামত দিন