আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরাকের কুর্দি অঞ্চলে হামলা চালালো আইআরজিসি।

নিজেস্ব প্রতিবেদক:

শনিবার (৭ মার্চ) সকালে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে কুর্দিদের তিনটি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, এই ধরনের পদক্ষেপের মাধ্যমে তারা এমন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে প্রতিহত করবে, যারা ইরানের আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।

এর আগে বুধবার (৪ মার্চ) একাধিক সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) কুর্দি সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে ইরানের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ উসকে দিতে অস্ত্র সরবরাহের পরিকল্পনা করছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানি বিরোধী দল ও ইরাকভিত্তিক কুর্দি নেতাদের সঙ্গে সামরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করছে। ওয়াশিংটনের লক্ষ্য—ইরানের পশ্চিমাঞ্চলের নিরাপত্তা বাহিনীকে ব্যস্ত রেখে বড় শহরগুলোতে সরকারবিরোধী আন্দোলনের সুযোগ তৈরি করা।

একই দিনে আইআরজিসি আরও দাবি করেছে, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপরও তারা হামলা চালিয়েছে। এই অভিযানে অত্যাধুনিক মিসাইল এবং ড্রোন ব্যবহার করা হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, হামলার উদ্দেশ্য মার্কিন সামরিক উপস্থিতির ওপর প্রভাব বিস্তার এবং নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করা।

মতামত দিন