আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানি যুদ্ধজাহাজে হামলা, যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা তেহরানের।

নিজেস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক জলসীমায় থাকা একটি ইরানি যুদ্ধজাহাজে যুক্তরাষ্ট্রের হামলার অভিযোগ তুলে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। কোনো পূর্ব সতর্কতা ছাড়াই এ হামলা চালানো হয়েছে বলে দাবি করে এর পরিণতি যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে বলে সতর্ক করেছেন দেশটির কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র এমন একটি দৃষ্টান্ত স্থাপন করেছে যার জন্য তাদের মূল্য দিতে হবে। তিনি মন্তব্য করেন, এই ঘটনার জন্য একসময় ওয়াশিংটনকে অনুতপ্ত হতে হবে।

আরাগচি আরও জানান, যে ইরানি যুদ্ধজাহাজটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, সেটি সে সময় ভারতের নৌবাহিনীর আমন্ত্রণে সফরে ছিল।

ঘটনাটি ঘটে বুধবার (৪ মার্চ) শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে সমুদ্রে। যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন থেকে হামলা চালানো হলে ‘আইআরআইএস দিনা’ নামের জাহাজটি ডুবে যায় বলে খবর পাওয়া গেছে।

শ্রীলঙ্কার কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতায় এখন পর্যন্ত ৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৩২ জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, জাহাজটিতে মোট প্রায় ১৮০ জন আরোহী ছিলেন।

তথ্যসূত্র: রয়টার্স

মতামত দিন