আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানের জাতীয় পতাকার পরিবর্তে তুরস্ক সীমান্তে কালো পতাকা উত্তোলন।

নিজেস্ব প্রতিবেদক:


ইরান–তুরস্ক সীমান্তের রাজি সীমান্ত ক্রসিংয়ে ইরানের জাতীয় পতাকার পরিবর্তে একটি কালো পতাকা উত্তোলন করা হয়েছে। বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বুধবার (৫ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সীমান্ত এলাকায় উপস্থিত প্রত্যক্ষদর্শীদের ধারণা— কালো পতাকাটি সম্ভবত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক প্রকাশের প্রতীক হিসেবে উত্তোলন করা হয়েছে।

ইরানের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যে কালো পতাকা বিশেষ তাৎপর্য বহন করে। বিশেষ করে শিয়া ধর্মীয় সংস্কৃতিতে এটি শোকের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।

জাতীয় বা ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের মৃত্যু হলে রাষ্ট্রীয় পর্যায়েও অনেক সময় কালো পতাকা উত্তোলনের নজির রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: বিবিসি নিউজ

মতামত দিন