আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

প্রতিবেশীদের বিরুদ্ধে কোনো হামলা নয়, মার্কিন ঘাঁটিই ইরানের লক্ষ্য।

নিজেস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান দাবি করেছে, তাদের সামরিক হামলার লক্ষ্য প্রতিবেশী কোনো দেশ নয়; বরং অঞ্চলজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো। এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

বৃহস্পতিবার (৫ মার্চ) আল আরাবিয়া নিউজ নেটওয়ার্ক-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সাম্প্রতিক পরিস্থিতিতে ইরান মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘অবৈধ হামলার’ শিকার হয়েছে। এর প্রতিক্রিয়ায় যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা পুরোপুরি আত্মরক্ষামূলক।

বাঘাই বলেন, এই অঞ্চলে ইরানের কোনো প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে শত্রুতা নেই। তাই তাদের বিরুদ্ধে হামলার কোনো পরিকল্পনাও নেই। বরং মধ্যপ্রাচ্যে থাকা অবৈধ মার্কিন সামরিক স্থাপনাগুলোই ইরানের লক্ষ্যবস্তু।

তিনি আরও জানান, ইরান সব প্রতিবেশী দেশের সার্বভৌমত্বকে সম্মান করে এবং ইসলামি বিশ্বের দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।

অন্যদিকে ইসরায়েলকে ঘিরে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেকারচি বলেছেন, যদি বৈরুত-এ ইরানি দূতাবাসে হামলা চালানো হয়, তাহলে বিশ্বের বিভিন্ন দেশে থাকা ইসরায়েলের দূতাবাসগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

মতামত দিন