তুরস্কে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ।
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বিস্তৃত আকার নিচ্ছে। পাল্টা প্রতিক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন অঞ্চলে সামরিক তৎপরতা বাড়িয়েছে ইরান।
৪ মার্চ তুরস্কের কর্তৃপক্ষ জানায়, ইরান সীমান্ত এলাকা থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র রাজধানী আঙ্কারার দিকে অগ্রসর হচ্ছিল। তবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে সেটিকে লক্ষ্যভেদ করার আগেই আকাশে ধ্বংস করে।
তুরস্কে যুক্তরাষ্ট্রের সরাসরি কোনো সামরিক ঘাঁটি না থাকলেও দেশটি ন্যাটো জোটের গুরুত্বপূর্ণ সদস্য। আঙ্কারাসহ বিভিন্ন স্থানে ন্যাটোর সামরিক ও কৌশলগত স্থাপনা রয়েছে। বিশ্লেষকদের ধারণা, এসব স্থাপনাকেই লক্ষ্যবস্তু ধরে হামলার চেষ্টা করা হয়ে থাকতে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর থেকেই প্রতিশোধমূলক পদক্ষেপ শুরু করে তেহরান। এরপর উপসাগরীয় অঞ্চলসহ একাধিক দেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনার দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি উঠে আসে।
আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠছে বলে সতর্ক করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।
সূত্র: আলজাজিরা

মতামত দিন