আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার উপকূলে ইরানি জাহাজে সাবমেরিন হামলা, নিখোঁজ শতাধিক।

নিজেস্ব প্রতিবেদক:

শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় একটি ইরানি জাহাজে রহস্যজনক সাবমেরিন হামলার পর বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটির প্রতিরক্ষা ও নৌবাহিনী সূত্র জানিয়েছে, হামলার পর জাহাজটি সম্পূর্ণভাবে সাগরে ডুবে যায়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং কয়েক ডজন যাত্রী আহত হয়েছেন। একই সঙ্গে জাহাজে থাকা শতাধিক ব্যক্তির খোঁজ এখনো পাওয়া যাচ্ছে না বলে জানানো হয়েছে।

হামলার পর ভোর থেকেই শ্রীলঙ্কার নৌবাহিনী সমুদ্রে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার হওয়া আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে, যেখানে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ বলেন, সামরিক বাহিনী এখন পর্যন্ত অন্তত ৩০ জনকে জীবিত উদ্ধার করেছে। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিপদের মুখে পড়ার পর জাহাজটি গলে উপকূলসংলগ্ন এলাকায় জরুরি সংকেত পাঠায়। সেই বার্তা পাওয়ার পরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।

সূত্র: রয়টার্স

মতামত দিন