মার্কিন এফ-১৫ বিমান ধ্বংস করেছে দাবি ইরানের।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে ইরান দাবি করেছে, তাদের এয়ার ডিফেন্স ইউনিট সম্প্রতি একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করতে সক্ষম হয়েছে। বুধবার (৪ মার্চ) দেশটির তাসনিম সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।
ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স সোমবার জানিয়েছিল, তাদের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইতিমধ্যেই তিনটি মার্কিন বিমান ধ্বংস করা হয়েছে। সামরিক সূত্র আরও জানাচ্ছে, ইরান আকাশসীমা লঙ্ঘনের যে কোনো প্রচেষ্টাকে কঠোরভাবে মোকাবিলা করছে।
প্রকাশিত ছবিতে দেখা গেছে বিধ্বস্ত বিমান থেকে ধোঁয়া উঠছে, এবং পাইলটরা প্যারাশুটের মাধ্যমে নিরাপদে অবতরণ করছেন। যুক্তরাষ্ট্র এই বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তবে কুয়েত ও ইরানের সীমান্ত এলাকায় সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
ইরানের দাবি অনুযায়ী, তাদের দেশীয় এয়ার ডিফেন্স প্রযুক্তি অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমানগুলোর মোকাবিলায় কার্যকর প্রমাণিত হচ্ছে। গত কয়েক দিনে মোট চারটি এফ-১৫ বিমানকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এই ধারাবাহিক সাফল্য ইরানের সামরিক সক্ষমতার চিত্র আরও স্পষ্ট করছে, এবং পুরো সীমান্ত এলাকা জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। কোন মুহূর্তেই বড় ধরনের সংঘাতের ঝুঁকি থেকে বঞ্চিত নয় এই অঞ্চল।
মতামত দিন