আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সৌদি আরবের নিরাপত্তা সতর্কতা, সিআইএ স্টেশনে ড্রোন হামলার খবর।

নিজেস্ব প্রতিবেদক:

সৌদি আরব জানিয়েছে, ইরানের যে কোনো সামরিক হামলার মোকাবিলায় এবং দেশের নাগরিকদের রক্ষায় তারা সকল প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য প্রকাশ করেছে।

সৌদি মন্ত্রিসভা এক বিবৃতিতে জানিয়েছে, ইরান থেকে আসা যেকোনো আক্রমণ প্রতিহত করতে এবং মিত্র দেশগুলোকে সর্বাত্মক সহায়তা দিতে রিয়াদ পুরোপুরি প্রস্তুত।

এদিকে, একই দিনে রিয়াদে মার্কিন দূতাবাস কমপ্লেক্সে অবস্থিত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) স্টেশনে হামলার ঘটনা ঘটেছে। রয়টার্সের সূত্রে জানা গেছে, হামলাটি ইরানি ড্রোন দ্বারা সংঘটিত হয়েছে। তবে সিআইএ এই ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে।

মতামত দিন