ইরান বিশ্বকাপে অংশ নিল কি না,তা নিয়ে আমি মোটেও চিন্তিত না: ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ তার কোনো উদ্বেগের বিষয় নয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডার যৌথ আয়োজনের এই টুর্নামেন্টে ইরান অংশ নিল কি না, তা নিয়ে আমি মোটেও চিন্তিত না।
সম্প্রতি আটলান্টায় অনুষ্ঠিত ফিফার পরিকল্পনা সভায় বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলো নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত না থাকার কারণে একমাত্র দেশ হিসেবে ইরান চিহ্নিত হয়েছিল। দেশটির এক কূটনৈতিক জানান, ইরান হয়তো এই আসরে অংশগ্রহণ এড়িয়ে যেতে পারে।
ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক কঠোর নীতি ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য কোনো ইতিবাচক সংকেত দিচ্ছে না।
উল্লেখযোগ্য, ট্রাম্পের পূর্বের কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞায় ইরান তালিকাভুক্ত ছিল। তবে বিশ্বকাপে অংশগ্রহণকারী খেলোয়াড় ও অফিসিয়ালদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হয়নি। অন্যদিকে, সরকারি কর্মকর্তা বা স্পনসর প্রতিষ্ঠান থেকে আসা প্রতিনিধিদের ভিসা অনুমোদন স্টেট ডিপার্টমেন্টের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

মতামত দিন