আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য সফরে সৌদি পৌঁছেছেন ট্রাম্প,প্রিন্স মোহাম্মদ বিন সালমান সঙ্গে বৈঠক শুরু।

যুক্তরাষ্ট্রের  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন দিনের মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরবে পৌঁছেছেন। মঙ্গলবার (১৩ মে) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস)।

খবর সিএনএনের।

দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর এটিই ট্রাম্পের প্রথম সৌদি সফর। সফরের পরবর্তী গন্তব্য কাতার ও সংযুক্ত আরব আমিরাত।

রিয়াদে ট্রাম্প ও এমবিএসের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে। সৌদি রাজপরিবারের সদস্যদের প্রতিকৃতির পাশে এই বৈঠকে ট্রাম্পের সঙ্গে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বিশ্লেষকদের মতে, এই বৈঠকের মাধ্যমে ওয়াশিংটন-রিয়াদ সম্পর্কের কৌশলগত জোট নতুন করে জোরদার হতে পারে, বিশেষ করে চীন ও রাশিয়ার মধ্যপ্রাচ্যীয় প্রভাব মোকাবিলায়।

মতামত দিন