আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরান স্পষ্ট করল,খামেনি কখনো পারমাণবিক অস্ত্রের পক্ষে ছিলেন না।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানায়, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের ইউরেনিয়াম সমৃদ্ধি সংক্রান্ত অভিযোগ ভিত্তিহীন। তারা এখনও পারমাণবিক অস্ত্র তৈরি করার পথে নেই।

মুখপাত্র এসমাইল বাকাই বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি পারমাণবিক অস্ত্র উন্নয়নের বিরুদ্ধে তার ধর্মীয় অবস্থান অটল রেখেছেন। তিনি আরও জানান, জেনেভায় আলোচনার সময়ই ইরানের মানুষের ওপর হামলার দৃশ্যগুলো চোখের সামনে ছিল, তাই উইটকফের দাবি ভুল।

ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দেশের নাগরিক এবং চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে হামলার অভিযোগও করেছে। রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, এই হামলায় ইতোমধ্যে ৭৮৭ জন নিহত হয়েছেন।

এর আগে উইটকফ দাবি করেছিলেন, জেনেভায় পারমাণবিক চুক্তি করার প্রচেষ্টা যৌথ মার্কিন-ইসরায়েলি হামলার আগে ব্যর্থ হয়। তিনি জানিয়েছিলেন, তেহরানকে দশ বছর ইউরেনিয়াম সমৃদ্ধি স্থগিত রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল, যেখানে জ্বালানি ব্যয় যুক্তরাষ্ট্র বহন করত। তবে ইরান এটি প্রত্যাখ্যান করেছে।

মতামত দিন