আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইসরায়েলকে লক্ষ্য করে বড় ধরনের সাইবার অভিযান চালাল ইরান।

নিজেস্ব প্রতিবেদক:

ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিরুদ্ধে সমন্বিত সাইবার হামলা পরিচালনার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, নতুন এ অভিযানের মাধ্যমে ইসরায়েলের তথ্যপ্রযুক্তি নেটওয়ার্কে অনুপ্রবেশ করা হয়েছে।

মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, অভিযানের অংশ হিসেবে ইসরায়েলের অন্তত ১৬০টি ডাটা সেন্টার বা তথ্যকেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এসব স্থাপনায় প্রবেশ করে তথ্য ব্যবস্থায় বিঘ্ন ঘটানোর চেষ্টা চালানো হয়েছে বলেও উল্লেখ করা হয়।

তবে ইরানের এ দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম শাফাক নিউজ এ তথ্য প্রকাশ করেছে।

মতামত দিন