আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইসরায়েলি ‘ফলস ফ্ল্যাগ’ হামলা, আরামকো তেল শোধনাগার আক্রমণের নেপথ্য রহস্য।

নিজেস্ব প্রতিবেদক:

সাম্প্রতিক আরামকো রাস তানুরা তেল শোধনাগারে হামলাটি একটি ইসরায়েলি ‘ফলস ফ্ল্যাগ’ বা ভুয়া পরিচয়ে চালানো অপারেশন ছিল বলে ইরানের সামরিক সূত্র জানিয়েছে। এই আক্রমণের মূল লক্ষ্য ছিল আঞ্চলিক দেশগুলোকে বিভ্রান্ত করা এবং ইরানের ওপর দায় চাপানো থেকে মনোযোগ সরানো।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেওয়া তথ্য অনুযায়ী, ইরান স্পষ্টভাবে ঘোষণা করেছে যে তারা এই অঞ্চলের সব মার্কিন ও ইসরায়েলি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে। ইতিমধ্যেই কিছু অঞ্চলে হামলা কার্যকর হয়েছে, তবে আরামকো শোধনাগারগুলো এখনও ইরানের সরাসরি লক্ষ্যবস্তু হয়নি।

ইরানের গোয়েন্দা সূত্র জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরও ইসরায়েলের পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারে এবং শাসকগোষ্ঠী এটি আক্রমণ করার পরিকল্পনা করছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় উপকূলে অবস্থিত আরামকোর রাস তানুরা তেল শোধনাগারে দৈনিক প্রায় ৫ লাখ ৫০ হাজার ব্যারেল তেল শোধন করা হয়। এটি সৌদি আরবের অপরিশোধিত তেলের জন্য একটি গুরুত্বপূর্ণ রপ্তানি কেন্দ্র হিসেবে বিবেচিত।

মতামত দিন