ইরানের দক্ষিণাঞ্চলে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত।
ইরানের দক্ষিণাঞ্চলে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, আন্তর্জাতিক সময় অনুযায়ী ভোর ৬টা ৫৫ মিনিটে ভূমিকম্পটি শনাক্ত করা হয়।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। উপকেন্দ্র শিরাজ শহর থেকে প্রায় ২১৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং জেরাশ শহরের প্রায় ৫৩ কিলোমিটার উত্তর-পশ্চিম এলাকায় অবস্থান করছিল।
স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। ওই সময় দেশটির কয়েকটি অঞ্চলে সামরিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিও চলমান ছিল বলে জানা গেছে।
তবে এখন পর্যন্ত ভূমিকম্পের কারণে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।

মতামত দিন