আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ভারত-বাংলাদেশ ভিসা সেবা কার্যক্রম নিয়ে সুখবর।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা জানিয়েছেন, দুই দেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, “বাংলাদেশ ও ভারতের ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক এবং জনগণের পারস্পরিক যোগাযোগের স্বার্থে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক শেষে হাইকমিশনার সাংবাদিকদের বলেন, নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণে ভারত আগ্রহী।

বৈঠকে সীমান্ত হাট পুনরায় চালু করার বিষয়েও আলোচনা হয়েছে। তবে চলমান ভারতীয় অর্থায়িত প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান বাণিজ্যমন্ত্রী।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের পর ভারত বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছিল। এবার আনুষ্ঠানিকভাবে এই সেবা পুনরায় স্বাভাবিক করার ঘোষণা দেওয়া হয়েছে।

মতামত দিন