বাংলাদেশসহ কয়েকটি দেশের জন্য অভিবাসী ভিসা সাময়িক স্থগিত করল যুক্তরাষ্ট্র।
নতুন অভিবাসন নীতির অংশ হিসেবে বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা ইস্যু আপাতত বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র সরকার।
সোমবার (২ মার্চ) সকালে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায়।
দূতাবাস জানায়, যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রে গিয়ে তুলনামূলক বেশি হারে সরকারি আর্থিক সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন, সেসব দেশের নাগরিকদের ক্ষেত্রেই এই সাময়িক স্থগিতাদেশ আরোপ করা হয়েছে।
তবে এই সিদ্ধান্ত কেবল অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে স্পষ্ট করা হয়েছে। পর্যটন বা ভিজিটর ভিসা কার্যক্রম স্বাভাবিকভাবেই চালু থাকবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট দেশের আবেদনকারীরা আগের মতোই অভিবাসী ভিসার আবেদন জমা দিতে এবং নির্ধারিত সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। পাশাপাশি ভিসা সাক্ষাৎকার নির্ধারণ কার্যক্রমও চলমান থাকবে।

মতামত দিন