আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

খামেনির নিহতের খবরে পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ, নিহত অন্তত ২৩।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবর প্রকাশের পর পাকিস্তানের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটেছে। দেশজুড়ে সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন

সবচেয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় করাচিতে। সেখানে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট ঘিরে বিক্ষোভকারীরা সমাবেশ করলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় ১০ জন নিহত এবং প্রায় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। সংঘর্ষ চলাকালে কয়েকটি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

উত্তরাঞ্চলের স্কারদু শহরেও সহিংসতা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা জাতিসংঘের একটি কার্যালয়ে আগুন দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়। সেখানে অন্তত ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রাজধানী ইসলামাবাদে হাজারো বিক্ষোভকারী রেড জোনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ ঘটনায় দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।

এ ছাড়া লাহোর ও পেশোয়ারেও যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। লাহোরে মার্কিন কনস্যুলেটের সামনে এবং পেশোয়ার প্রেস ক্লাব এলাকায় বড় সমাবেশ দেখা যায়।

ক্রমবর্ধমান উত্তেজনার মুখে ইসলামাবাদ প্রশাসন ও পাঞ্জাব প্রাদেশিক সরকার জরুরি ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারা জারি করেছে। নতুন নির্দেশনায় জনসমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।

মতামত দিন