আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহ দেখিয়েছে ইরানের নতুন নেতৃত্ব: ডোনাল্ড ট্রাম্প।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানে সাম্প্রতিক সামরিক হামলার পর দেশটির নতুন নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, সম্ভাব্য সংলাপে অংশ নিতে ওয়াশিংটনও সম্মত হয়েছে।

রোববার (১ মার্চ) যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী দ্য আটলান্টিক-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের পক্ষ থেকেই যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে এবং তিনি আলোচনায় বসতে প্রস্তুত। তার মতে, এই আলোচনা আরও আগেই শুরু হওয়া উচিত ছিল।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বহু শীর্ষ কর্মকর্তা নিহত হওয়ার পর দেশটিতে দ্রুত নতুন নেতৃত্ব কাঠামো গঠন করা হয়।

তবে সম্ভাব্য এই সংলাপ কবে শুরু হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করেননি ট্রাম্প।

এর আগে গত মাসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে একাধিক দফায় আলোচনা করেছিলেন। আগামী শুক্রবার নতুন করে বৈঠকের পরিকল্পনাও ছিল। কিন্তু নির্ধারিত আলোচনার আগেই ইরানে হামলার ঘটনায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

সূত্র: আল-জাজিরা

মতামত দিন