আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ।

নিজেস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সামরিক অভিযানের সময় লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া একটি স্থাপনায় হামলার ঘটনায় তিনি প্রাণ হারান।

তবে এ বিষয়ে এখনো ইরান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিস্তারিত বক্তব্য প্রকাশ করা হয়নি।

মাহমুদ আহমেদিনেজাদ ২০০৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার শাসনামল আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্কের জন্য আলোচিত ছিল।

সাম্প্রতিক এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

মতামত দিন