হরমুজ প্রণালিতে আবারও জাহাজে হামলা।
হরমুজ প্রণালির নিকটে আবারও একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, জাহাজের ইঞ্জিন রুমে আগুন লেগেছে, তবে তা নিয়ন্ত্রণে রয়েছে।
রোববার (১ মার্চ) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ মেরিটাইম ট্রেড অর্গানাইজেশন (ইউকেএমটিও) জানিয়েছে, হরমুজ প্রণালির পূর্ব ও ওমানের উত্তরের কাছে অবস্থিত জাহাজটি প্রজেক্টাইল আঘাতের শিকার হয়েছে। ঘটনাস্থলে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
এটি একই দিনে প্রণালিতে একই সংস্থার দ্বারা রিপোর্টকৃত দ্বিতীয় হামলা। আগের হামলাটিও ওমানের কুমজার এলাকার কাছে ঘটেছিল।
এর আগে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তারা মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছে। আইআরজিসি দাবি করেছে, তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।
আইআরজিসি আরও জানিয়েছে, পরবর্তী সময়ে আরও ভিন্ন ও কঠোর প্রতিশোধমূলক অভিযান চালানো হবে। তবে, এই হামলার কারণে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির নির্দিষ্ট তথ্য এখনো প্রকাশিত হয়নি।
মতামত দিন